ব্রেকিং নিউজঃ

প্রণব মুখার্জিকে শেষ শ্রদ্ধা জানালেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে ফুল দিয়েছেন। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রণব মুখার্জির মরদেহ নিয়ে আসা হয় তার দিল্লির বাসভবনে। সকালেই প্রণব মুখার্জিকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসভবনে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এসময় মোদির সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স জেনারেল বিপিন রাওয়াত, আর্মি চিফ জেনারেল এমএম নারভানে সহ আরও শীর্ষস্থানীয় সেনাপ্রধানেরা। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। যেহেতু তিনি করোনা পজিটিভ ছিলেন, তাই কোভিড প্রোটোকল অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। দিল্লিতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930