ব্রেকিং নিউজঃ

ইসরাইলকে অবশ্যই বিশ্ব সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা উচিত: হামাস

ইনসাফ টোয়েন্টিফোর ডটকম সোহেল আহম্মেদফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এর মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, ইহুদীবাদী ইসরাইলকে ।

অবশ্যই বিশ্ব সন্ত্রাসী হিসেবে মনোনীত করা উচিত এবং ফিলিস্তিনী জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধ ও নিন্দনীয় সকল কাজকর্মের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরাইলকে আলাদা করে রাখা।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে হামাস নেতৃবৃন্দের বৈঠকের বিরুদ্ধে আমেরিকার আপত্তির তীব্র নিন্দা জানিয়েছে তিনি এসব কথা বলেন।

হাজেম কাসেম বলেন, হামাস একটি জাতীয় আন্দোলন যা ইহুদীবাদী ইসরায়েলী দখল এবং এর সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি স্বাধীনতা সংগ্রামে চালিয়ে যাচ্ছে।

এর বিরুদ্ধে মার্কিন প্রশাসনের নেতিবাচক অবস্থান ও দৃষ্টিভঙ্গি তাদের বর্বরতা ও সন্ত্রাসবাদ প্রতিফলিত করে। প্রসঙ্গত, গত শনিবার (২২ আগস্ট) ইস্তাম্বুলে তুরস্কের

প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে সাক্ষাত করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজার শাসক দল হামাসের শীর্ষ নেতৃবৃন্দ।

এতে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ও সংগঠনটির ডেপুটি চিফ সালেহ আল-আরোওরি উপস্থিত ছিলেন। এঘটনায় উদ্বিগ্ন হয়ে পরে পশ্চিমারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031