ব্রেকিং নিউজঃ

জার্মানিতে ‘করোনা বিরোধী’ বিক্ষোভ থেকে আটক ৩ শতাধিক

করোনাভাইরাসের বিস্তার রোধে জার্মান সরকার যে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নিয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শনিবার বার্লিনে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ।

এ ভাইরাসকে একটি প্রতারণা হিসাবে বর্ণনা করে সকল বিধিনিষেধ তুলে নেয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। তথ্য অনুসারে, শনিবার প্রায় ৩৮ হাজার মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য রাস্তায় নেমেছিল।

তবে র‌্যালি থেকে পাথর ও বোতল নিক্ষেপ করার অভিযোগে অন্তত তিন শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বার্লিনের মতো ইউরোপের আরও কয়েকটি শহরেও একই ধরণের বিক্ষোভ দেখা গেছে।

লন্ডনে হাজার হাজার মানুষ সম্প্রতি ট্র্যাফালগার স্কয়ারে জড়ো হয়ে করোনার বিধিনিষেধ এবং ফাইভজিসহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করে।

প্যারিস, ভিয়েনা এবং জুরিখেও একই ধরনের বিক্ষোভ সমাবেশ হয়েছে।

এফ/এন

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930