জম্মু-কাশ্মীরে ফের গোলাগুলি, সেনা সহ নিহত ৪
ভারত অধিকৃতজম্মু-কাশ্মীরে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এখন প্রর্যন্ত ১ ভারতীয় সেনা সহ তিন জঙ্গি নিহত হবার খবর পাওয়া গেছে। খবর হিন্দুস্থানটাইমসের
জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের কিল্লোরা গ্রামে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এই গোলাগুলির ঘটনা ঘটে।
সেখানকার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, এসময় ঘটনাস্থল থেকে একে এবং দুইটি পিস্তল উদ্ধার কর হয়। গোলাগুলিতে আহত এক সেনা পরবর্তীতে মারা যান।
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শনিবার দিবাগত রাত ১ টার দিকে পুলওয়ামার যাদুরা এলাকায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান শুরু করলে এই গোলাগুলির ঘটনা ঘটে।
উল্লেখ্য, শুক্রবার শোপিয়ান জেলায় একটি সংঘর্ষে তিন সন্ত্রাসী নিহত হয়েছিল। এনিয়ে ২৪ ঘণ্টার ব্যাবধানে আরো তিন সন্ত্রাসী নিহত হবার ঘটনা ঘটলো।
