ব্রেকিং নিউজঃ

ভ্যাকসিন আসলে আর মাস্ক পরতে হবে না: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন আসলে সামনের দিনগুলিতে আর মাস্ক পরতে হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পার তিল্লি জামে মসজিদ প্রাঙ্গণে তিল্লি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা করোনায় আর একটি মুত্যুও চাই না। কিন্তু বাংলাদেশ এখনও করোনায় মুত্যুর সংখ্যা কম। যেখানে ভারতে ৭০ হাজার মানুষ মারা গেছে, আমেরিকায় ২ লাখ মানুষ মারা গেছে।

বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে ৪ হাজার মানুষ মারা গেছে। ২ লাখ লোক সুস্থ হয়েছেন। দেশে ভ্যাকসিন না আসা পর্যন্ত সকলকে মাস্ক পরে থাকার আহ্বান জানান তিনি।

এসময় সদ্য প্রায়াত চেয়ারম্যান আব্দুস সালামের পুত্র বর্তমান তিল্লি ইউপি চেয়ারম্যান মো. মুরছালিন বাবুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, গড় পাড়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930