ব্রেকিং নিউজঃ

এবারেও অধিবেশনে সংসদে যেতে পারবেন না কোনো সাংবাদিক

করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ৬ সেপ্টেম্বর বেলা ১১টায় শুরু হতে যাওয়া একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন গত অধিবেশনের মতো এবারেও সংবাদ কাভার করার জন্য কোনো সাংবাদিক সংসদে যেতে পারবেন না। এ ব্যাপরে সংসদ সচিবালয় কার্ড ইস্যু করবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদের জনসংযোগ শাখার পরিচালক তারিক মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন যে, আগামী ৬ সেপ্টেম্বর সকাল ১১টায় একাদশ জাতীয় সংসদের নবম (২০২০ খ্রিস্টাব্দের ৪র্থ) অধিবেশন শুরু হবে। আপনারা দীর্ঘদিন যাবত জাতীয় সংসদে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সাথে সংসদ অধিবেশন কাভার করে আসছেন। কিন্তু করোনা মহামারির এই বিশেষ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে বাজেট অধিবেশনের মতো আসন্ন নবম অধিবেশনেও জাতীয় সংসদ সচিবালয় সাংবাদিকদের কার্ড ইস্যু করছে না। এমতাবস্থায় বাংলাদেশ টেলিভিশন/সংসদ বাংলাদেশ টেলিভিশন/বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয় সংসদের কার্যক্রম কাভার করার অনুরোধ করছি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930