ব্রেকিং নিউজঃ

ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে একজোট হয়েছে তুরস্ক, রাশিয়া ও ইরান

সিরিয়ার অভ্যন্তরে ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে তুরস্ক, রাশিয়া ও ইরান।

মঙ্গলবার (২৫ আগস্ট) জেনেভায় তিন দেশের যৌথ বৈঠক শেষ হওয়ার পর প্রতিনিধিরা বিবৃতিতে এ নিন্দা জানান।

ডেইলি সাবাহর খবরে বলা হয়, তিন দেশের প্রতিনিধিদের যৌথ বৈঠকে সিরিয়ার অভ্যন্তরে ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানানো ও সিরিয়ার কুর্দিদের সঙ্গে আমেরিকার কোম্পানির তেল চুক্তির বিষয়েও উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে সিরিয়ায় ইসরাইলের অব্যাহত হামলাকে আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিরোধী পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়।

তিন দেশের যৌথ বিবৃতিতে সিরিয়ার তেল বিক্রির অর্থকে সেদেশের জনগণের সম্পদ হিসেবে অভিহিত করা হয়। দেশটির তেল সম্পদ কুক্ষিগত করার যে পদক্ষেপ মার্কিন কোম্পানিগুলো নিয়েছে তা নিন্দনীয় বলেও জানানো হয়।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930