এবার ঢাকার কোতোয়ালি থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে “ক্রসফায়ার” বাণিজ্যের মামলা
এবার ঢাকার কোতোয়ালি থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে “ক্রসফায়ার” বাণিজ্যের মামলা দায়ের করা হয়েছে। এই মামলার তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এবার ঢাকার কোতোয়ালি থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে “ক্রসফায়ার” বাণিজ্যের মামলা দায়ের করা হয়েছে। এই মামলার তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই এর এএসপি পদমর্যাদার একজন কর্মকর্তাকে তদন্ত করে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২০ তারিখের মাঝে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে আদালত হতে।
আজ( ১০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে মামলাটি দায়ের করেন কোতোয়ালি থানা এলাকার কাপড় ব্যবসায়ী মো. সোহেল।
এই মামলার আসামীরা হল : কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপপরিদর্শক (এসআই) পবিত্র সরকার, খালেদ শেখ ও মো. শাহিনুর, কনস্টেবল মিজান এবং পুলিশের সোর্স মোতালেব।
জানা যায় বিগত ২ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে বুড়িগঙ্গা নদী পার হয়ে কোতোয়ালি থানার ওয়াইজঘাট এলাকা দিয়ে মেয়ের বাসার দিকে যাচ্ছিলেন মো. সোহেল। পথে পুলিশ তাকে আটকিয়ে তল্লাশী করে। তল্লাশির পর তার পকেটে থাকা ২৯০০ টাকা নিয়ে নেয় পুলিশ।
এরপর তারা তাকে চলে যেতে বলে।
তখন বাদী(সোহেল) সেই টাকা ফেরত চাইলে তাকে প্রকাশ্যেই মারধর করা হয়। ফলে সেখানে লোকসমাগম বাড়তে থাকে। লোকজন যখন
এসে জানতে চায় এখানে কি ঘটছে তখন পুলিশ জানায় তাঁর পকেটে বেশ কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। পুলিশ দাবী করে তিনি ওয়ারেন্টভুক্ত আসামী।
কিন্তু ওয়ারেন্ট দেখতে চাইলে পুলিশ তা দেখাতে সম্পূর্ণ ব্যার্থ হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং তার পরিবারের সদস্যদের ডেকে আনা হয়।
পরিবারের সদস্যদের কাছে পুলিশ ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
না হলে ক্রসফায়ারে ফেলে হত্যার হুমকি দেয়। সেই সাথে তাকে জেএমবির সদস্য বলে ফাঁসানোরও হুমকি প্রদান করে পুলিশ।
সোহেলের পরিবার সেই রাতেই পুলিশকে ২ লাখ টাকা প্রদান করে। তারপরের দিন সকালে দেওয়া হয় আরো ১ লাখ টাকা।
বিনিময়ে পুলিশ সোহেলের বিরুদ্ধে মিটফোর্ডে মাদক সেবনের অভিযোগ আনে এবং ঐখানকার শিক্ষার্থীদের ইভটিজিং এর অভিযোগ এনে তাকে নন-এফআইআর করে। এরপর পুলিশই তাকে জামিনের ব্যাবস্থা করে দেয়।
এরপরই সোহেল আদালতে কোতোয়ালি থানার ওসি সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
