ব্রেকিং নিউজঃ

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় নতুন সনাক্ত ২,৫১৯ জন মৃত্যু ৫৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২ জনে।

এছাড়া, নতুন করে ২ হাজার ৫১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে।

বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৮৩৫টি এবং পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ২০ দশমিক ৩৪ শতাংশ।

নতুন যে ৫৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৯ এবং নারী ১৫ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ২০৮ জন বা ৭৮ দশমিক ৫৯ শতাংশ এবং নারী ৮৭৮ জন বা ২১ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৪২৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬২ দশমিক ৯৪ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930