ব্রেকিং নিউজঃ

ঐক্যফ্রন্ট ও বিএনপি-জামায়াতের পায়ের নিচে মাটি নেই: ডেপুটি স্পিকার

জাতীয় ঐক্যফ্রন্ট, বিএনপি ও জামায়াতের পায়ের নিচে মাটি নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর রামগঞ্জ সরকারি কলেজ মাঠে একই কলেজের নতুন বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সরকারকে টেনে ক্ষমতা থেকে নামাতে হবে- ড. কামালের এমন বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নেতৃত্বে বাঙ্গালিরা যুদ্ধ করে ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে ও দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। সে স্বাধীনতার স্বপক্ষের দল আওয়ামী লীগ। আর এদেশে তিনি রাজাকার আলবদর বিএনপি-জামায়াতের পক্ষ নিয়ে সরকারের বিরুদ্ধে যেসব ন্যক্কারজনক কথাবার্তা বলেছেন সেজন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

তিনি বলেন, ‘ড. কামাল এর আগেও সরকারের জাতীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অহেতুক সমালোচনা করেছেন।’ ভবিষ্যতে চিন্তুাভাবনা করে কথা বলার জন্য ড. কামালের প্রতি আহ্বান জানান স্পীকার।

রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ উমেশ চন্দ্র লোধের সভাপতিত্বে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহমেদের সঞ্চালনায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন-রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসিন জাহান, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকম রুহুল আমিন, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031