ব্রেকিং নিউজঃ

সিনহা হত‍্যার পরে আলোচনায় আসা উখিয়া থানার ওসি মর্জিনা সহ ৪ জনের বিরুদ্ধে মামলা

অবসরপ্রাপ্ত সেনা সদস‍্য মেজর সিনহা হত‍্যায় ওসি প্রদিপের সাথে আলোচনা আসা উখিয়া থানার ওসি মর্জিনা আকতার, কনস্টেবল মোঃ সুমন, উখিয়া থানার সদ্য বদলি হওয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার এবং এ.এস আই মোঃ শামীমের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মঙ্গলবার (২৫ আগস্ট) রিয়াদ সোলতানা নুরী নামের এক মহিলা মামলাটি দায়ের করেন।

পরে আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব‍্যুরো ইনভেস্টিগেশন ( পিবিআইয়ের) অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী কক্সবাজারের একটি বেসরকারী কলেজের ছাত্রী বলে জানা গেছে। তিনি নারী নির্যাতন আইনের ৯(১) তৎসহ দঃবিঃ আইনের ৩২৩/৩২৪/৩৪২/৩৭৯/৫০৬ ধারা মতে অভযোগ আনেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া নারী কোর্ট এর ট্রাইব্যুনালের পি.পি এড. একরামুল হুদা চৌধুরী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930