বাড়াবাড়ি করায় গ্রিসকে নিজেদের সক্ষমতা দেখাল তুরস্ক; ব্যাপক যুদ্ধ মহড়া
তুরস্কের বিমান এবং নৌবাহিনী যৌথভাবে মর্মর সাগরে সামিরক মহড়া চালিয়েছে।
পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাসের অনুসন্ধান নিয়ে যখন গ্রিস তুরস্কের সাথে বাড়াবাড়ি করছে তখন আঙ্কারা এই সামরিক মহড়া চালালো।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটার বার্তায় জানিয়েছে, মহড়ায় যুদ্ধজাহাজের পাশাপাশি এফ-১৬ জঙ্গিবিমান অংশ নেয়।
যদি টুইটার বার্তায় বলা হয়েছে, তুরস্কের যৌথ বাহিনীর যুদ্ধ ও সক্ষমতা বাড়ানোর জন্যই এ মহড়া পরিচালনা করেছে।
কিন্তু ভূমধ্যসাগরে বাড়াবাড়ি করায় গ্রিসকে আঙ্কারা কড়াবার্তা দিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
চলতি মাসের প্রথম দিকে তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরে তাদের একটি তেল-গ্যাস অনুসন্ধানের জন্য গবেষণা জাহাজ পাঠিয়েছিল।
ওই জাহাজকে তুরস্কের যুদ্ধজাহাজ স্কর্ট করে নিয়ে যায়। তুরস্ক যে এলাকায় গবেষণা জাহাজটি পাঠিয়েছিল ওই এলাকাকে গ্রিস তার নিজের এলাকা বলে দাবি করছে।
তবে গ্রিসের দাবিকে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট এরদোগান। তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে, ভূমধ্যসাগরে তুরস্কের ন্যায্য অধিকার রয়েছে। তুরস্ক আন্তর্জাতিক আইন মেনে তার অধিকার রক্ষা করবে।
