ব্রেকিং নিউজঃ

আসছে নুরদের রাজনৈতিক দল, প্রথম সপ্তাহেই ৬৪ জে’লায় কমিটি

কোটা সংস্কার আ’ন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নতুন রাজনৈতিক দল চলতি বছরের শেষ দিকে আসছে বলে জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। নুর বলেন, আম’রা মূলত যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের কমিটি দেয়ার পর রাজনৈতিক দল ঘোষণার পরিকল্পনা করছি।

একই সঙ্গে প্রবাসী অধিকার পরিষদ নিয়েও কাজ করছি। ইতোমধ্যে ৪৮টি দেশে প্রবাসী অধিকার পরিষদ গঠিত হয়েছে।

নুর বলেন, আম’রা নামসর্বস্ব একটি কমিটি ঘোষণা দিতে পারতাম। কিন্তু সেটা আম’রা চাচ্ছি না। আম’রা চাই দলটা ঘোষণার প্রথম সপ্তাহেই যেন ৬৪ জে’লায় কমিটি দিতে পারি।

নতুন দল গঠনের কাজে সরকারি সংস্থার লোকজন বাধা দিচ্ছেন বলে অ’ভিযোগ করেন নুর। তিনি বলেন, আম’রা কাজ সহ’জে করতে পারছি না।

অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে। যারা কাজ করছে, তাদেরকেও হু’মকি দিচ্ছে। এ কারণে সবকিছু বিলম্বিত হচ্ছে। তবে এর মাধ্যমে আমাদের থামিয়ে রাখা যাবে না।

নুর বলেন, নতুন রাজনৈতিক দলের অগ্রগতি আছে। আম’রা প্রত্যেক নেতাকর্মী কাজ করছি। প্রথমে আম’রা ছাত্রসংগঠনে ছিলাম; বর্তমানে যুব ও শ্রমিক সংগঠন নিয়ে কাজ করছি।

শ্রমিক পরিষদের একটি আহ্বায়ক কমিটিও দেওয়া হয়েছে। এ সপ্তাহের মধ্যে যুব অধিকার পরিষদেরও কমিটি হবে। তিনি বলেন, আমাদের ছাত্র অধিকার পরিষদের কমিটি অধিকাংশ জে’লায় আছে।

বর্তমানে কাজ করছি যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদ নিয়ে।তরুণ এই ছাত্রনেতা বলেন, আম’রা যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের কমিটি দেওয়ার পর এ বছরের শেষের দিকে আমাদের রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছি।

একই সাথে প্রবাসী অধিকার পরিষদ নিয়েও কাজ করছি। ইতোমধ্যে ৪৮টি দেশে প্রবাসী অধিকার পরিষদ গঠিত হয়েছে।

দেখু’ন: আম’রা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব: নুর
এর আগে দলের রূপরেখা স’ম্পর্কে নুর বলেন, আম’রা সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার, মানবাধিকার ও ভোটাধিকারসহ সকল অধিকারকে সামনে রাখব। সেই সঙ্গে মুক্তিযু’দ্ধ ও স্বাধীনতার চেতনা, সাম্য, মানবিক ম’র্যাদা ও সামাজিক সুবিচারকে প্রাধান্য দিব; যা অন্যান্য রাজনৈতিক দল করতে ব্যর্থ হয়েছে।

এ ধারাগুলো বিবেচনা করলে আম’রা বলতে পারি; মানুষ আমাদেরকে ইতিবাচকভাবে গ্রহণ করবে। তার বক্তব্য, আম’রা এই সিস্টেমের পরিবর্তন চাই। এসব কারণেই আম’রা নতুন রাজনৈতিক দল গঠন করছি।

কোন জোটের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আ’ন্দোলন বা কাজ করার কোন পরিকল্পনা আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, আপাতত কোন জোটে যাওয়ার পরিকল্পনা নাই। তবে পরিবেশ ও পরিস্থিতির আলোকে নতুন সিদ্ধান্তে পোঁছাব।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930