ব্রেকিং নিউজঃ

৩ আসনে ভোটের তারিখ ঘোষণা, দুটিতে পেছাল ৯০ দিন

পাবনা-৪ আসনের উপনির্বাচন আগামী ২৬ সেপ্টেম্বর এবং ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ রোববার এই তিনটি আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

তবে শূন্যঘোষিত ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন এখনই হচ্ছে না। করোনাভাইরাস সংক্রমণের কারণে সেখানে উপনির্বাচন আরো ৯০ দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর আজ রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মো. আলমগীর বলেন, ‘পাবনা-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ২ সেপ্টেম্বর। মনোয়নপত্র যাচাই-বাছাই ৩ সেপ্টেম্বর। প্রত্যাহারের শেষ দিন ৮ সেপ্টেম্বর। পাবনা-৪ আসনে ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

ইসি সচিব বলেন, ‘ঢাকা-১৮ আসনে নির্ধারিত মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করা হবে। সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠানের জন্য যথা সময়ে তফসিল ঘোষণা করা হবে।’

এর আগে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভা শুরু হয়। সভায় সব নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফায় অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে কোনো দৈব-দুর্বিপাকের কারণে ইসি আরো ৯০ দিনের মধ্যে এ নির্বাচন করবে। করোনার কারণে দৈব-দুর্বিপাকের সুবিধা নিচ্ছে ইসি।

উল্লেখ্য, গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম, ৯ জুলাই ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন, ১৩ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম, ৬ মে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা ও ২ এপ্রিল পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরিফ ডিলুর মৃত্যুতে পাঁচটি আসন শূন্য হয়।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930