ব্রেকিং নিউজঃ

আবদুস শহিদের মৃত্যুতে বিএনপির মহাসচিবের শোক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বাঁয়ে) ও এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস শহিদ।

এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস শহিদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার জ্যেষ্ঠ সাংবাদিক আবদুস শহিদের মৃত্যুর সংবাদ শুনে তাৎক্ষণিক শোক প্রকাশ করেন বিএনপির মহাসচিব। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নভেল করোনাভাইরাসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন আবদুস শহিদ। আবদুস শহিদের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

গত ২৫ জুলাই আবদুস শহিদের করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২৭ জুলাই তাঁকে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৮ জুলাই তাঁকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়।  ১৯৫৭ সালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে আবদুস শহিদের জন্ম হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930