ব্রেকিং নিউজঃ

ক্যামেরার সামনে দাঁড়াব না, বাকি জীবন’টা আল্লাহর পথে হাঁটতে চাই: এ্যানি খান

মডেল ও অভিনেত্রী এ্যানি খান। শিশুশিল্পী হিসেবে শোবি’জ অঙ্গ’নে পা রেখেছিলেন তিনি। দীর্ঘ ২৩ বছরের অভিনয় ক্যারিয়ারের ইতি টানলেন এ অভিনেত্রী। একজন সাধারণ ধার্মিক মানুষ হিসেবে বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এমনটাই জানিয়েছেন এ্যানি। মডেলিং, উপস্থাপনা ও অভিনয় বাদ দিয়ে এখন থেকে বাকি জীবন আল্লাহর পথে হাঁটতে চান এ্যানি খান। করোনায়কালে বন্ধ সব ধরনের শুটিং ছিল।

এ সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ, নিয়মিত’ কোরআন তিলওয়াত আর রোজা রাখাই ছিল তার কাজ। এ্যানি বলেন, করোনার এই সময়ে আমি নিজেকে খুঁজে পেয়েছি।

এখন থেকে আর ক্যামেরার সামনে দাঁড়াব না। বাকি জীবনটা আল্লাহর পথে হাঁটতে চাই। এটা বলতেই যেন শান্তি অনুভব করি প্রতিনিয়ত। যে কারণে ক্যামেরার সমানে আর দাঁড়ানোর ইচ্ছে নেই।

তার মানে এই নয় যে আমি মিডিয়াকে ছোট করে বা খারাপ দৃষ্টিতে দেখছি। সবার প্রতি সম্মান রেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এতে কারো প্রভাব বা প্ররোচনা নেই। এ্যানি আরও বলেন, করোনার এই সময়ে জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে। অনেকেই এ ছুটি শেষ হলে কাজে ফেরার পরিকল্পনা করছেন।

কখন সব স্বাভাবিক হবে সেই প্রতীক্ষা করছেন। আর আমি এই সময় কাটিয়েছি ইবাদত-বন্দেগি করে। প্রতিনিয়ত মহান আল্লাহকে ডেকেছি।

নামাজ আদায় করছি। আমি আল্লাহর রাস্তায় হাঁটছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন বাকি জীবনটা এই পথে থাকতে পারি। এ্যানি খান ইতিমধ্যেই বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন।

বর্তমানে তার অভিনীত পাঁচটি সিরিয়াল বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। খুব শিগগিরই সব কিছু গুছিয়ে আনবেন বলেও জানান এই অভিনেত্রী। সেই সঙ্গে আগামী বছর বিয়ের পরিকল্পনা করেছেন তিনি। সবকিছু মিলিয়ে নতুন করে জীবন সাজানোর স্বপ্ন দেখছেন এ্যানি খান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930