ব্রেকিং নিউজঃ

বার্সার সহকারী কোচ হেনরিক লারসন

বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যানের সহযোগী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক সুইডিশ স্ট্রাইকার হেনরিক লারসনকে। ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

কোম্যানের বার্সেলোনার দায়িত্ব নেয়ার সময়ই আলোচনায় ছিলেন লারসন। এবার ক্লাবের পক্ষ থেকে দেয়া হয়েছে আনুষ্ঠানিক ঘোষণা।

ম্যানেজারিয়াল ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ না হলেও, ফুটবলার হিসেবে বেশ নামডাক ছিলো লারসনের।

বার্সেলোনা ছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে মাঠে নামার রেকর্ড আছে তার।

এদিকে, কোম্যানের আরেক সহযোগী হিসেবে আলফ্রেড শ্রেউডারের নামও চূড়ান্ত করেছে বার্সেলোনা।

আয়াক্সের সাবেক এই কোচ ইতোমধ্যেই পৌঁছেছেন কাতালুনিয়া। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর পুরো কোচিং স্টাফে পরিবর্তন আনে বার্সা।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930