ব্রেকিং নিউজঃ

সিনহা হত্যা মামলা

প্রদীপসহ প্রধান ৩ আসামিকে ঘটনাস্থলে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

এমন কি ঘটনা ঘটেছিল সিনহাকে এক থেকে দেড় মিনিটের মধ্যে গুলি করা হল; এই প্রশ্নের উত্তর জানতে বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ সিনহা হত্যা মামলার প্রধান ৩ আসামীকে মেরিন ড্রাইভের ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব।

ঘটনাস্থলেই হত্যাকান্ডের ঘটনাটি হুবহু উপস্থাপন করে দেখানোর মাধ্যমে প্রকৃত চিত্র বোঝার চেষ্টা করেছেন র‌্যাব কর্মকর্তারা। টেকনাফের বাহারছড়া এপিবিএন চেকপোস্ট ঘটনাস্থলটি ঘটনার দিন যেরকম ছিল, সেভাবেই সাজানো হয়েছিল।

ঘটনার সময় মেজর (অবঃ) সিনহা মো. রাশেদের ব্যবহৃত গাড়িটির মতো একটি প্রাইভেট কার রাখা হয়েছিল ঘটনাস্থলে। মাত্র দুই মিনিটের মধ্যেই সেদিন ঘটনাটি কীভাবে সংঘটিত হয়েছিল- তা হুবুহু দেখিয়েছেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা। তাদের ঘটনার বিবরণ খুব সুক্ষভাবে প্রত্যক্ষ করছে র‌্যাব কর্মকর্তারা।

মাত্র দুই মিনিটে কিভাবে সিনহা হত্যাকান্ড সংঘটিত হয়েছিল, মূলতঃ তারই একটি মহড়া এবং নানাভাবে বিশ্লেষণ চলে ঘটনাস্থলে। এর মাধ্যমে র‌্যাবের তদন্তকারী কর্মকর্তারা ঘটনার প্রতিটি সেকেন্ডকে নিয়ে বিশ্লেষণ করে দেখছেন: কেন এবং কিভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম আসামীদের তাদের কাছ থেকে ঘটনার প্রকৃত চিত্র সম্পর্কে তথ্য নিয়েছেন।
রিমান্ডে থাকা বরখাস্তকৃত টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বরখাস্ত হওয়া ইন্সপেক্টর লিয়াকত আলী ও বরখাস্ত হওয়া এসআই নন্দ দুলাল রক্ষিত ওইদিনের ঘটনার বর্ণনা দিয়েছেন র‌্যাবকে। দুপুরে কয়েক ঘণ্টা ধরে চলে ঘটনার সাক্ষ্য গ্রহণ। হত্যা মামলার প্রধান ৩ আসামী পৃথক পৃথকভাবে র‌্যাবকে ঘটনা কিভাবে ঘটেছিল তা বর্ণনা করেন।

আজ দুপুর ১২ টার দিকে রিমান্ডে থাকা মূল ৩ আসামিকে নিয়ে রওনা দেন র‌্যাবের একটি বহর। সিনহা হত্যা মামলার প্রধান ৩ আসামিকে গত ১৮ আগস্ট কক্সবাজার জেলা কারাগার থেকে ৭ দিনের রিমান্ডে র‌্যাবের হেফাজতে নিয়ে যাওয়া হয়। এ ৩ আসামির আজ রিমান্ডের চতুর্থ দিন।

র‌্যাবের অতিরিক্ত মহা পরিচালক কর্ণেল তোফায়েল মোস্তফা সরওয়ার ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, এমন কি ঘটনা ঘটেছিল সিনহাকে এক থেকে দেড় মিনিটের মধ্যে গুলি করা হল; এই প্রশ্নের উত্তর জানতে বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ সিনহা হত্যা মামলার প্রধান ৩ আসামীকে মেরিন ড্রাইভের ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব।

ঘটনাস্থলেই হত্যাকান্ডের ঘটনাটি হুবহু উপস্থাপন করে দেখানোর মাধ্যমে প্রকৃত চিত্র দেখছেন তদন্ত কর্মকর্তা। এ বিষয়ে অনেক তথ্য উপাত্ত সংগ্রহ হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা নানাভাবে বিশ্লেষন করে ঘটনার যাচাই করছেন, নির্দোষ কেউ যাতে জড়িত না হয়, আর কোন দোষি ব্যক্তি যাতে ছাড় না পায় সব বিবেচনাই রয়েছে। কোন সত্য যাতে গোপন না থাকে। সেজন্য প্রতি সেকেন্ডকে বিশ্লেষণ করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930