ব্রেকিং নিউজঃ

চাপ কমাতে রাষ্ট্রের কিছু দায়িত্ব বোনকে দিলেন কিম জং-উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তাঁর বোন কিম ইয়ো-জংসহ কয়েকজন সহযোগীর হাতে রাষ্ট্রের বেশ কিছু দায়িত্ব তুলে দিয়েছেন বলে দাবি করছে দক্ষিণ কোরিয়ার একটি গোয়েন্দা সংস্থা।

দক্ষিণ কোরিয়ায় গতকাল বৃহস্পতিবার জাতীয় সমাবেশে একটি রুদ্ধদ্বার বৈঠকে এ দাবি করে গোয়েন্দা সংস্থাটি। এরপর বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন দেশটির আইন প্রণেতারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাটি জানায়, কিম জং-উন এখনো উত্তর কোরিয়ায় নিজের সর্বময় ক্ষমতা বজায় রেখেছেন। কিন্তু নিজের উপর চাপ কমাতে নীতি নির্ধারণের বেশ কিছু দায়িত্ব বোন ও কয়েকজনের কাছে হস্তান্তর করেছেন।

ওই গোয়েন্দা সংস্থার দাবি, কিম ইয়ো-জং মূলত রাষ্ট্রের সামগ্রিক বিষয় পরিচালনা করবেন। ধারণা করা হচ্ছে, তিনি এখন উত্তর কোরিয়ার দ্বিতীয় নেতা। নীতি নির্ধারণের বিভিন্ন বিষয়ের মধ্যে কিম ইয়ো-জং এখন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কিত উত্তর কোরীয় নীতির নির্ধারক। তবে কিম জং-উন এখন পর্যন্ত তাঁর কোনো উত্তরসূরির নাম ঘোষণা করেননি।

কিম ইয়ো-জং কিম জং-উনের ছোট বোন এবং ঘনিষ্ঠ সহযোগী। এদিকে, দক্ষিণ কোরিয়ার এ গোয়েন্দা সংস্থা অতীতে উত্তর কোরিয়া সম্পর্কে কিছু ভুল তথ্য দিয়েছিল বলেও নজির রয়েছে। আর সে জন্য বিশ্লেষকরাও তাদের গোয়েন্দা তথ্যের ওপর সন্দেহ প্রকাশ করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930