ব্রেকিং নিউজঃ

দুঃশাসনের অবসান ঘটাতে যেকোনো মুহূর্তে রাস্তা নামবে জনগণ : মিজা ফখরুল

সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে জনগণ যে কোন মুহূর্তে রাস্তা নেমে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিএনপির সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নিপীড়ন ও জুলুম নিঃসন্দেহে সরকারের অশুভ ইচ্ছা বাস্তবায়নের ইঙ্গিতবাহী।

তবে সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে জনগণ যে কোন মুহূর্তে রাস্তায় নেমে আসবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

নাশকতার মিথ্যা ও বানোয়াট অভিযোগে সাতক্ষীরা জেলাধীন শ্যামনগর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির,বিএনপি নেতা আমির আলী,আবদুর রশীদ ঢালী,জামিলুর রহমান বাবলু,মোস্তাফিজুর রহমান,নজরুল  ইসলাম বেলাল,আনিসুর রহমান,আল মামুন,আবদুর রহিম,শরিফুল ইসলাম,যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু,কামাল হোসেন,আবদুর গাফফার মিঠু,সেচ্ছাসেবক দল নেতা এম নুরুজ্জামান,এস এম আবু বক্কর এবং ছাত্রদল নেতা আবদুল্লা আল কাইয়ুম আবু সহ অজ্ঞাতনামা আরও ১৫/১৬ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন মির্জ্জা ফখরুল।

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতা কর্মীর উপর বর্তমান সরকারের আক্রোশের মাত্রা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে।

বিরোধী দলের ওপর অত্যাচার নিপীড়ন ছাড়া সরকারের যেন শান্তিতে ঘুম হয় না। মিথ্যা অপপ্রচার, কলঙ্ক লেপন, কুৎসা রটনা সরকারের অপরিহার্য সংস্কৃতিতে পরিণত হয়েছে। গুম,খুন,রক্তপাত সরকারের দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, বর্তমানে করোনাভাইরাস ও বন্যার দুর্যোগকালীন সময়ে দেশের গরিব মানুষগুলো ক্ষুধার জ্বালায় হাহাকার করছে।

এই অসহায় ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপি’র ব্যাপক ত্রাণ তৎপরতা কে কোনভাবে বরদাস্ত করতে পারছে না জুলুমবাজ সরকার।

তাই মিথ্যা মামলা দিয়ে কারাগার ভরে ফেলাসহ তাদের নানাভাবে নানান কায়দায় হেনস্থা করতে মরিয়া উঠেছে বর্তমান শাসকগোষ্ঠী। এই প্রসঙ্গে মির্জা ফখরুল আরো বলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তৈরি করে মিথ্যা মামলা দায়ের সেটি নিলজ্জ ধারাবাহিকতা।

বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ। এসব অভিযানে বিএনপি নেতাকর্মীরা এখন এলাকা ছাড়া।

আওয়ামী লীগ সন্ত্রাসীরা শ্যামনগর কে যেন নিজেদের জমিদারি এলাকা ভাবছে। সেজন্য বিএনপির নেতাকর্মীদের কোন শান্তিপূর্ণ কর্মসূচিও পালন করতে দিচ্ছে না। শ্যামনগরে এখন আতঙ্ক অভেয় ছায়া নেমে এসেছে। তিনি বলেন, একদিকে করোনা ভাইরাস এর মৃত্যুর ছোবল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের মানুষের যা যা আবস্তা, এর উপর সরকারের দুঃশাসন ও কর্তৃত্ববাদী হিংস্রতার দেশের মানুষ চরম নৈরাজ্যকর অবস্থার মধ্যে হাবুডুবু খাচ্ছে।

গণতান্ত্রিক শক্তির উপর কর্তৃত্ববাদী সীমাহীন আঘাত জন্য তীব্র রূপে আবির্ভূত হয়েছে। গোটা দেশটা যেন আওয়ামিলীগের মগের মুল্লুকে রূপান্তরিত হয়েছে।

বিবৃতিতে সাতক্ষীরা জেলাধীন শ্যামনগর উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান মির্জা ফখরুল।

বিবৃতিতে সাতক্ষীরা জেলাধীন শ্যামনগর উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান মির্জা ফখরুল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930