ব্রেকিং নিউজঃ

পুতুল প্রার্থী হলে ঢাকা-১৮ তে নির্বাচন করবেন

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর ওরফে ভিপি নূর প্রতিদ্বন্দ্বীতা করবেন যদি প্রধানমন্ত্রীর তনয়া সায়মা ওয়াজেদ পুতুল প্রার্থী হন।

বৃহস্পতিবার রাত দশটার দিকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ন আহ্বায়ক সোহরাব হোসেন তার ফেসবুক পেইজে এক পোষ্টের মাধ্যমে এমনই ইঙ্গিত দিয়েছেন।

ফেসবুক পোষ্টে তিনি এভাবেই লিখেন :

ঢাকা-১৮ সংসদ উপনির্বাচনে আওয়ামী লীগ যদি শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে মনোনয়ন দেয়, তাহলে সায়মা ওয়াজেদ পুতুলের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতে পারে ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর।

সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ন আহ্বায়কের এমনই পোষ্টে সোস্যাল মিডিয়া ইতিমধ্যে সরগরম হয়ে পড়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ। তিনি জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ই জুলাই রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা গেলে আসনটি শূন্য হয়।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930