ব্রেকিং নিউজঃ

চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ। আগামী বছর মার্চের ১১-১৯ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে এই আসর।

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘এশিয়ান হকি ফেডারেশন টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছে আমাদের। আমারা সম্মতি জানিয়েছি।’

এর আগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি বছর ১৭-২৭ নভেম্বর। কিন্তু করোনার কারণে আসরটি স্থগিত করেছিল এশিয়ান হকি ফেডারেশন।

টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জাপান।

মোহাম্মদ ইউসুফ আরো বলেন, ‘আগামী জানুয়ারিতে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ আয়োজনের জন্যও চেষ্টা করছি আমরা। আশা করছি আয়োজন করতে পারব।’

জুনিয়র এশিয়া কাপের শীর্ষ তিন দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে–চাইনিজ তাইপে, উজবেকিস্তান, ভারত, ওমান, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, মালয়েশিয়া, পাকিস্তান ও বাংলাদেশ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31