বর্তমানে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ১৬ রোগী চিকিৎসাধীন: স্বাস্থ্য অধিদপ্তর
দেশে সোমবার (১৭ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন দুইজনের শরীরে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে ১৬ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত ৩৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। পাশাপাশি, তাদের মধ্যে থেকে ৩৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। এর ধারাবাহিকতায় সারাদেশে মোট ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। তবে, এর মধ্যে ১ লাখ ১ হাজার ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়।
সরকারি পরিসংখ্যান অনুসারে, গতবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ১৭৯ জন মারা যায়
