ব্রেকিং নিউজঃ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ১ কোটি টাকা অনুদান

আসন্ন ‘প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানোৎসব’ উদযাপন করতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে এক কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অনুদান দেওয়া হয় বলে গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রেস সচিব বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিতভাবে সব ধর্মাবলম্বীদের সহযোগিতা করে থাকেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী এ অনুদান দেন। যাতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসবটি ভালোভাবে পালন করতে পারেন।’

  1. আগামী ১ অক্টোবর বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হবে। দেশের প্রতিটি বৌদ্ধ বিহার, মন্দির, ক্যাং, চৈত্য ও প্যাগোডায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে দিবসটি উদযাপন করা হবে। এই দিবসটিতে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা করে থাকেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930