ব্রেকিং নিউজঃ

হাসপাতালে জাপানের প্রধানমন্ত্রী

সম্প্রতি জাপান সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে জানান, করোনাভাইরাস মহামারির মধ্যে অতিরিক্ত কাজের চাপে ‘অবসাদে’ ভুগছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। এর পরই স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলেন তিনি।

সোমবার টোকিওর কেইও বিশ্ববিদ্যালয় হাসপাতালে জাপানের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা হয় বলে একটি সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

কেন ৬৬ বছর বয়সী আবের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। তবে দেশটির সংবাদসিথস কায়োদো নিউজ প্রধানমন্ত্রীর নিকটজনের বরাত দিয়ে জানিয়েছে, এটা আবের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ছিল। সরকারি সূত্রের বরাত দিয়ে নিপ্পন টিভি জানিয়েছে, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগ হওয়ার মতো নয়।

কায়োদোর খবরে বলা হয়, বছরে নিয়মিত দুবার আবের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাঁর সবশেষ মেডিকেল চেকআপ করা হয়েছিল ১৩ জুন। এবারেরটা সেই চেকআপের ফলোআপ।

তবে এ ব্যাপারে জাপানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত সপ্তাহে জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির টেক্স প্যানেলের চেয়ারম্যান আকিরা আমারি জানিয়েছিলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় অত্যধিক কাজের চাপে অবসাদে ভুগতে পারেন প্রধানমন্ত্রী আবে।

২০১২ সাল থেকে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা আবের আলসারের সমস্যা রয়েছে। যথাযথ চিকিৎসার মাধ্যমে অসুখটি নিয়ন্ত্রণে রাখছেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930