ব্রেকিং নিউজঃ

পাকিস্তান পুরোপুরি প্রস্তুত ‘ভারতকে মোকাবেলার জন্য’: সেনাবাহিনী

ভারতের ক্রমবর্ধমান সামরিক ব্যয় ও বাজেট নিয়ে উদ্বেগ থাকলেও দেশটির যেকোন আগ্রাসন মোকাবেলায় পাকিস্তান পুরোপুরি প্রস্তুত।

দেশটি ফ্রান্সের কাছ থেকে রাফাল ফাইটার জোগাড় করলেও পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির হেরফের হয়নি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের (আইএসপিআর) প্রধান এ কথা বলেন।

পাকিস্তানের স্বাধীনতা দিবসের (১৪ আগস্ট) প্রক্কালে আয়োজিত ওই সাংবাদিক সম্মেলনে বহু বিষয়ে প্রশ্নের জবাব দেন আইএসপিআরের ডিজি মেজর জেনারেল বাবর ইফতেখার।

ভারতের রাফাল সংগ্রহ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের সামরিক ব্যয় বিশ্বের সর্বোচ্চ। তারা অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত। ডিজি বলেন, যেভাবে পাঁচটি রাফাল ফ্রান্স থেকে ভারতে এসেছে তাতেই বুঝা যায় দেশটি কতাটা নিরাপত্তাহীনতায় ভুগছে।

তবে কথা হচ্ছে, ভারত পাঁচটি নাকি ৫০০টি রাফাল কিনেছে তাতে কিছু যায় আসে না। আমরা সেজন্য পুরোপুরি প্রস্তুত এবং আমাদের সমার্থ্য নিয়ে আমাদের মনে কোন সন্দেহ নেই।

আমরা এটা প্রমাণ করেছি এবং এসব রাফাল জেট তাতে খুব একটা হেরফের করতে পারবে না। তবে হ্যা, আমাদের সঙ্গে তাদের প্রতিরক্ষা ব্যয় ও বাজেটের পার্থক্য এই অঞ্চলের প্রচলিত ভারসাম্যকে প্রভাবিত করছে।

যখন এটা হয় তখন বিষয়গুলো অন্য ডোমেইনে চলে যায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে নজর দিতে হবে। পাকিস্তানে অনেকে বলেন, প্রতিরক্ষা বাজেট অনেক বেশি।

এখন বাজেটের ১৭ শতাংশ সশস্ত্র বাহিনীর জন্য। গত ১০ বছর ধরে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যয় ক্রমাগত কমছে, বাড়ছে না। গত দুই বছর ধরে আমরা এমনকি মুদ্রাস্ফীতির বিষয়টিকেও বাজেটের ক্ষেত্রে বিবেচনায় আনিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31