ব্রেকিং নিউজঃ

ঢাকা-১৮ এবং পাবনা-৪ আসনের তফসিল আগামী ২৩ ও ২৪ আগস্ট

আগামী ২৩ বা ২৪ আগস্ট ঢাকা-১৮ এবং পাবনা-৪ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। একই দিনে চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আজ সোমবার কমিশনের ৬৭তম সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর। তিনি বলেন, চট্টগ্রাম সিটি প্রশাসকের মেয়াদ শেষ হওয়ার ৪০/৫০ দিন আগেই ভোট হবে।

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচন প্রসঙ্গে কমিশন সচিব বলেন, আরও কিছু দিন সময় আছে। সেহেতু এই ব্যাপারে আমরা পরে জানাবো।

উল্লেখ্য, ঢাকা-৫ আসন শূন্য হয়েছে গত ৬ মে। প্রথম ৯০ দিন শেষ হয় ৩ আগস্ট। পরবর্তী ৯০ দিন শেষ হবে ১ নভেম্বর। পাবনা-৪ আসন শূন্য হয়েছে গত ২ এপ্রিল। প্রথম ৯০ দিন শেষ হয়েছে গত ৩০ জুন। পরবর্তী ৯০ দিন শেষ হবে আগামী ২৮ সেপ্টেম্বর।

এদিকে, গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়। শূন্য হওয়ার পরে ৯০ দিন পূর্ণ হবে ১০ সেপ্টেম্বর। আর পরবর্তী ৯০ দিন শেষ হবে আগামী ৯ ডিসেম্বর।

ঢাকা-১৮ আসনের শূন্য হয় গত ৯ জুলাই। শূন্য হওয়ার পরে ৯০ দিন পূর্ণ হবে ৬ অক্টোবর। আর পরবর্তী ৯০ দিন শেষ হবে ২০২১ সালের ১৪

জানুয়ারি।

 

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930