ব্রেকিং নিউজঃ

জেরুসালেম ইসরাইলের রাজধানী নয়: ইতালির আদালত

জেরুসালেম নগরীকে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল রাজধানী হিসেবে দাবি করলেও আন্তর্জাতিক আইনে তা স্বীকৃত নয়। ফলে জেরুসালেম ইসরাইলের রাজধানী নয় বলে রায় দিয়েছেন ইতালির একটি আদালত। খবর মিডল ইস্ট মনিটরের।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারিত প্রতিযোগীদের মধ্যে গেম শোকে কেন্দ্র করে দুটি ফিলিস্তিনি সংগঠনের করা মামলায় এ রায় দেন রোম কোর্ট হিসেবে পরিচিত ট্রাইব্যুনাল ডি রোমা।

গত ২১ মে ফ্লাভিও ইনসিন্না নামের ইতালির একজন টেলিভিশন উপস্থাপকের অনুষ্ঠানে একজন প্রতিযোগীর কাছে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজধানীর নাম জানতে চাওয়া হয়।

উত্তরে তিনি ‘তেল আবিব’ বললে তার উত্তরকে ভুল হিসেবে বিবেচনা করা হয়। বলা হয়, সঠিক উত্তর হবে ‘জেরুসালেম’। এরপরই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

রায়ে আদালত বলেছেন, ওই অনুষ্ঠানের পরবর্তী পর্বে এটা উল্লেখ করতে হবে যে, ‘আন্তর্জাতিক আইনে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।’

১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে ফিলিস্তিনের পূর্ব জেরুজাসেম দখল করে নেয় ইহুদীবাদী ইসরাইলের বাহিনী। এ শহরেই মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আল আকসা অবস্থিত। মক্কা ও মদিনার পর এটি মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930