ব্রেকিং নিউজঃ

আরও ১৫ হাজার সেনা, ট্যাঙ্ক, কামান মোতায়েন করেছে চীন, আতঙ্কে ভারত

চীনের সঙ্গে আবারও আলোচনায় বসেছে ভারত। দেপসাঙ থেকে সেনা সরানো নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গত কয়েক দিন ধরেই দেপসাঙে দুই দেশের সেনা মোতায়েনকে ঘিরে চাপা উত্তেজনা বিরাজ করছিল।

পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, সে কারণেই শনিবারের এই বৈঠক হয়েছে।

ভারতের পক্ষে মেজর জেনারেল অভিজিৎ বাপত এবং তিন মাউন্টেইন ডিভিশনের জেনারেল অফিসার কম্যান্ডিং (জিওসি) বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠকে দেপসাঙে চীনের সেনা মোতায়েনের বিষয়টি তুলে ধরা হয়।

পাশাপাশি, ওই এলাকায় ভারতীয় সেনার টহলদারিতে বাধা দেয়ার প্রসঙ্গটিও তোলা হয়।

ভারতের দাবি, দেপসাঙের বিপরীতে প্রায় ১৫ হাজার সেনা, ট্যাঙ্ক, কামান মোতায়েন করেছে চীন।

লাদাখের উত্তরে অবস্থিত দেপসাঙের রণ-কৌশলগত গুরুত্ব রয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930