ব্রেকিং নিউজঃ

নির্বাচনে বিজয়ী মাহিন্দা রাজাপাকশাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ০৫ আগস্ট ২০২০ তারিখে অনুষ্ঠিত শ্রীলংকার জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল এসএলপিপি’র বিজয়ে সে দেশের প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশাকে অভিনন্দন জানিয়েছেন।

এক লিখিত অভিনন্দন বার্তায় শেখ হাসিনা উল্লেখ করেন, ‘জাতীয় নির্বাচনে এ বিজয়ের মাধ্যমে বর্তমান নেতৃত্বের উপর শ্রীলংকার জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলংকা অন্তর্দেশীয় যোগাযোগ ত্বরান্বিতকরণ, সন্ত্রাস-জঙ্গিবাদ দমন ও জলবায়ুর পরিবর্তনসহ নানা অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘদিন ধরে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর ভিত্তি করে একযোগে কাজ করে আসছে। বাংলাদেশে শ্রীলংকার একটি বিশাল জনগোষ্ঠীর বসবাসও এই চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের দৃষ্টান্ত। বাংলাদেশে সরকারী সফরকালে আমি আমাদের দ্বিপাক্ষিক বৈঠকের কথা বিশেষভাবে স্মরণ করছি, একই সঙ্গে স্মরণ করছি বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে দু’দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ত্বরাণি¦ত করতে আমাদের মতবিনিময়।’

শেখ হাসিনা বলেন, ‘আপনি শ্রীলংকার সরকারে থাকার সময় আমাদের সরকার দু’দেশের সম্পর্ককে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবো।’

পরিশেষে, শেখ হাসিনা মাহিন্দা রাজাপাকশা’র সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে তাকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930