ব্রেকিং নিউজঃ

অবৈধ সম্পদের মালিকদের আইনের আওতায় আনা হবে: দুদক কমিশনার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ড. মোঃ মোজাম্মেল হক খান বলেছেন, নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নুর পাপিয়া শুধু নয়, যারাই দেশে অবৈধ সম্পদের মালিক হয়েছেন পর্যায়ক্রমে প্রত্যেককে আইনের আওতায় বিচারের ব্যবস্থা করা হবে।

সোমবার বিকেলে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ২১তম পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট কোর্সের সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকেদর সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, পাপিয়ার বিরুদ্ধে দুদকে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। এরই মধ্যে ফাইল রেডি হয়েছে। দৃশ্যমান হতে আরও দু-একদিন সময় লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন নির্বাচনের আগে, যা এখনও চলমান রয়েছে। তবে দুর্নীতি দমন কমিশন তার যে দায়িত্ব সেখান থেকেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং দুর্নীতি যতদিন থাকবে এই অভিযানও ততদিন অব্যাহত থাকবে।

বেসিক ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, এটা আইনি প্রক্রিয়া। যখন আমরা প্রয়োজন মনে করব তখন তাকে আইনের আওতায় এনে গ্রেফতার করা হবে। তবে বেসিক ব্যাংকের অন্য কর্মকর্তারা যারা টাকা-পয়সার অনিয়ম করেছে তাদের ব্যাপারে মামলা চলমান আছে। চলমান মামলার এটি একটি অংশ। তবে কখন কাকে গ্রেফতার করা হবে এটি আইনের ব্যাপার এবং আদালনের সিদ্ধান্তেরও ব্যাপার।

আয়োজিত এই সেমিনারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মোঃ রকিব হোসেনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১২ দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের ২৩ জন অতিরিক্ত সচিব অংশগ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031