ব্রেকিং নিউজঃ

দেশে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে

হিমালয়ের পাদদেশের এলাকাগুলোয় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় দেশে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস তুলে ধরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।

এতে বলা হয়, আগামী ২০ বা ২১ জুলাই থেকে চারদিন ভারতের আসাম, হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি অবণতি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, পূর্বাভাস মতে আগামী ২০ জুলাই হতে ৪ দিনে উজানে প্রায় ৮০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এতে দেশের নদ-নদীতে পানির চাপ বাড়াবে। তবে ২৬/২৭ জুলাই হতে পদ্মার পানি কমতে শুরু করতে পারে। জুলাই মাসের শেষ বা আগস্টের প্রথম সপ্তাহে সার্বিক বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে বলেও জানায় সংস্থাটি।

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, পদ্মার পানি কমতে শুরু করেছে, ২-৩ দিনের মধ্যেই মধ্যাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি আশা করা যাচ্ছে।

তিনি বলেন, এবছরের বন্যায় নিয়ন্ত্রণ বাঁধে বড় ভাঙ্গন দেখা দেয়নি। মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ড স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবেলা করছে।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতের আসাম, পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে ৪ দিনে প্রায় ৯০০ মিমি বৃষ্টিপাত হয়। ফলে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যা সৃষ্টি হয়। আর পদ্মার পানি বাড়ায় মধ্যাঞ্চলের রাজবাড়ি, ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুরে বন্যার অবণতি হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930