ব্রেকিং নিউজঃ

পাবনা পৌর মেয়রের আওয়ামী লীগে যোগদান

পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু আওয়ামী লীগে যোগদান করেছেন। এ সময় পৌরসভার প্যানেল মেয়র ফরিদুল ইসলাম ডালুসহ ১৫ জন কাউন্সিলরও আওয়ামী লীগে যোগদান করেন।

রোববার রাতে ঢাকার ধানমন্ডি কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন। যোগদানকালে ফুলেল শুভেচ্ছাসহ তাকে বরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও জাহাঙ্গীর কবীর নানক।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও অনেক নেতাসহ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শামসুল হক টুকু এমপি, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবীর, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক দুদক কমিশনার বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন, পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকসহ পাবনার প্রায় দেড় হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কামরুল হাসান মিন্টুকে আওয়ামী লীগে যোগদান করানো হলো।

পাবনা পৌরসভার পর পর তিনবারের নির্বাচিত মেয়র কামরুল হাসান মিন্টু পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। জেলা বিএনপির একটি গ্রুপের নেতৃত্ব দিতেন তিনি। যা বিএনপিতে মিন্টু গ্রুপ বলে পরিচিত ছিল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930