ব্রেকিং নিউজঃ

করোনায় সিএমপির উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমানের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান। সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৩টায় রাজধানী ঢাকায় রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান।

তিনি জানান, নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৮ জুন থেকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দেয়ে আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করোনাভাইরাস প্রতিরোধের এই সম্মুখযোদ্ধা ২২তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে যোগদান করেন। এ ভাইরাসের সংক্রমণের শুরু থেকে নগরবাসীকে রক্ষায় দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ন ছিলেন তিনি। চট্টগ্রামের আগে তিনি ঝিনায়দহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. মিজানুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান ও পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930