ব্রেকিং নিউজঃ

এমাসেই নিউজ পোর্টালের নিবন্ধন শুরু : তথ্যমন্ত্রী

জুলাই মাসের মধ্যেই অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, আমরা গত মার্চ মাসেই অনলাইন নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনার জন্য সেটা পিছিয়ে যায়। আমরা ইতোমধ্যেই গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পেয়ে গেছি। তাই আশা করছি এ মাসের মধ্যেই কিছু অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন দেয়া হবে। আর বাকিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, যার তার হাতে যেন পত্রিকার ডিক্লারেশন না যায়, সে ব্যাপারে উদ্যোগ নেয়া হবে। রিজেন্ট হাসপাতালের সাহেদের পত্রিকার ডিক্লারেশন পেতে কোনো অনিয়ম হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, পত্রিকার অনুমোদনের জন্য শিক্ষাগত বাধ্যবাধকতা নেই। সেটি ডিসি অফিসের মাধ্যমে হয়। এরপর ডিক্লারেশন পায় ডিএফপি থেকে। মেট্রিক পাস বা মেট্রিক পাস নয় এমন অনেক প্রত্রিকার প্রকাশক আছেন এবং অতীতেও ছিলেন। তাই পত্রিকা ডিক্লেরেশনের জন্য শিক্ষাগত যোগ্যতা বাধ্যবাধকতা নেই।

তিনি বলেন, সাহেদ পত্রিকার ডিক্লারেশন নিলেও সে পত্রিকা বের করেছেন কিনা সেটা ডিএফপি সেটা খতিয়ে দেখছে। সে ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেয়া হবে। আর যদি অনিয়ম না হয়ে থাকে সেক্ষেত্রে একটি বিষয়ে অবশ্যই বিবেচনা নিতে হবে যে একজন প্রতারকের হাতে পত্রিকার ডিক্লারেশন থাকবে কি না। আমরা সেটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনে ব্যবস্থা নেবো।

অনলাইন নিবন্ধের যে রকম ব্যবস্থা নেয়া হয়েছে এক্ষেত্রে সে রকম কোনো ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, আমাদের পরিকল্পনা আছে পত্রিকা ডিক্লারেশনের ক্ষেত্রে এখন যে পদ্ধতি বিদ্যমান আছে এটি আসলে নিয়ন্ত্রণ করা। তবে আমাদের উদ্দেশ্য নিয়ন্ত্রণ করা নয়। সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ হবে যাতে যার তার হাতে পত্রিকার ডিক্লারেশন বা পত্রিকা না চলে যায়, আবার কোনো প্রতারক তার প্রতারণাকে সুরক্ষা দেয়ার জন্য পত্রিকা বের করতে না পারে। পাশাপাশি পত্রিকার প্রচার সংখ্যা নির্ধারণ করার ক্ষেত্রেও যে পদ্ধতি অবলম্বন করা হয়, সেখানেও একটি স্বচ্ছতা আনা ও সেটিকে যুগপোযোগী করার পরিকল্পনা আমদের আছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930