ব্রেকিং নিউজঃ

ফেসবুকে রাসূল (সা:)-কে নিয়ে কটূক্তি: হিন্দু যুবক গ্রেফতার

ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করায় অঞ্জন দাস (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে খুলনায় নগরীর মোংলা বন্দর কর্তৃপক্ষের আবাসিক এলাকার সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মোংলা পোর্ট আবাসিক কলোনির বাসিন্দা জোবায়ের আবদুল্লাহ গতকাল গভীর রাতে খালিশপুর থানায় অঞ্জন দাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।

অঞ্জন দাস নগরীর খালিশপুর মোংলা পোর্ট আবাসিক এলাকার বাসিন্দা। তিনি ম্যানগ্রোভ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সম্প্রতি ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ‘অঞ্জন দাস’ নামের ফেসবুক আইডি থেকে একটি গ্রুপ কমেন্টস বক্সে মহানবী মুহাম্মদকে (সা.) নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন অঞ্জন দাস, যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এতে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তি করার অভিযোগে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা থানার এস আই রফিকুল ইসলাম বলেন, অঞ্জন দাসকে আদালতে প্রেরণ করা হবে। তবে, এ সংক্রান্ত তথ্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডের আবেদন করা হতে পারে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930