ব্যর্থতা ঢাকতে করোনায় মৃত্যু নিয়ে লুকোচুরি করছে সরকার: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার নিজের ব্যর্থতা ঢাকতে করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে লুকোচুরি করছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ভিডিও বার্তায় দেশের সার্বিক করোনা পরিস্থিতি তুলে ধরে সরকারে পদক্ষেপের সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, কিট অপ্রতুলতার কথা তুলে ধরে উদ্দেশ্য প্রণোদিতভাবে করোনা পরীক্ষার হার কমিয়ে দেয়া হয়েছে।
মির্জা ফখরুল আরো বলেন, ‘করোনা রোগীদের তথ্য গুম করছে সরকার। করোনায় মৃত আর আক্রান্তের চিত্র লুকিয়ে রাখছে ক্ষমতাসীনরা। পরীক্ষার হার কমে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘কিটের অপ্রতুলতা দেখাচ্ছে এর পেছনে একটা সিন্ডিকেট কাজ করছে। এমন পরিস্থিতির মধ্যে বিদ্যুৎতের ভৌতিক বিল দেয়া হয়েছে। এ বিষয়ে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দেশের এই সংকটকালে সরকারের যে আন্তরিকতা দেখানোর প্রয়োজন ছিল তা তারা দেখাতে পারেনি।’
