ব্রেকিং নিউজঃ

খালেদা জিয়া করোনাভাইরাস থেকে মুক্ত আছেন: মির্জা ফখরুল

সবাইকে আশ্বস্ত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া করোনা থেকে মুক্ত আছেন। তবে ওনার (খালেদা জিয়া) আগে যে অসুখটা ছিল, সেটি থেকে খুব একটা উন্নতি হয়নি। কারণ এখন চিকিৎসার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। খালেদা জিয়ার যে মূল অসুখ তার চিকিৎসা হচ্ছে না।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিএনপির করোনাভাইরাস পর্যবেক্ষণ সেলের ভার্চুয়াল প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিকে, কোভিড ১৯-এর সংক্রমণ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুস্থ রাখতে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়ে দলটির মহাসচিব বলেন, করোনাভাইরাস থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে।

আমরা সবাই জানি যে, এখনও পর্যন্ত করোনাভাইরাসের চিকিৎসা বের হয়নি। কিন্তু তিনি যাতে করোনাভাইরাসে সংক্রমিত না হয়, তার জন্য সব ব্যবস্থা নেয়া আছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও করোনা পর্যবেক্ষণ সেলের আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু, করোনা সেলের সমন্বয়ক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন কারাবন্দি থেকে জামিনে মুক্ত হয়ে খালেদা জিয়া বর্তমানে গুলশানের বাসায় অবস্থান করছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930