ব্রেকিং নিউজঃ

ধর্মীয় স্বাধীনতা নিয়ে বসবেন ট্রাম্প-মোদী

দুই দিনের সফরে ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য জানিয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যকে সম্মান করে মার্কিন যুক্তরাষ্ট্র । এ সফরে ধর্মী স্বাধীনতা নিয়ে কথা হতে পারে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ভারতের সিএএ বা এনআরসি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে এ খবর জানিয়েছিলেন তিনি। ভিডিও কলের কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওই উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা।

সিএএ এবং এনআরসি নিয়ে ভারত জুড়ে যে বিক্ষোভ আন্দোলন চলছে সে বিষয়েও সম্পূর্ণ অবগত আমেরিকা এবং তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্নও আমেরিকা তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা প্রসঙ্গে ভারতীয় ঐতিহ্যের প্রসঙ্গ তুলে নিজের একান্ত মতামত জানাবেন। ধর্মীয় স্বাধীনতার প্রসঙ্গ নিয়েও বসবেন এবং এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলবেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সার্বজনীন মূল্যবোধ, আইনের শাসনের প্রতি আমাদের পুরোপুরি আস্থা রয়েছে। আমরা ভারতকে তাদের ঐতিহ্য ধরে রাখতে উৎসাহিত করব। মার্কিন প্রেসিডেন্ট একথাও মনে করিয়ে দেবেন যে, গোটা বিশ্ব চায় ভারত তার গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি শ্রদ্ধা রেখে চলুক।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031